• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

দর পতনের শীর্ষে বিবিএস কেবলস

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিবিএস কেবলস পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬১৬ বারে ৭ লাখ ৩৯ হাজার ৮৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে লিন্ডে বিডির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪১ বারে ৫২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৭১ বারে ৮১ হাজার ৭৮৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৬ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে – আমরা টেকনোলজিসের ২.৯৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ২.৯৮ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ২.৯৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ২.৯৮ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ২.৯৮ শতাংশ, বেক্সিমকো ফার্মার ২.৯৭ শতাংশ এবং প্রাইম টেক্সটাইল স্পিনিংয়ের ২.৯৭ শতাংশ দর কমেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০