• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

দর পতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৭৯ বারে ১ লাখ ৬০ হাজার ৬৪৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫১ বারে ৬৫ হাজার ৯৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা লিন্ডে বিডির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৪ বারে ৮৮৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- সী পার্ল রিসোর্টের ২.৯৯ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ২.৯৯ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ২.৯৯ শতাংশ, মীর আখতারের ২.৯৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২.৯৮ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ২.৯৭ শতাংশ এবং ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২.৯৭ শতাংশ দর কমেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০