কোটা সংস্কার ও সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে রাস্থায় নেমে আসে।
এদিকে, শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।