• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে লিব্রা ইনফিউশনস

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২৪ জুলাই, ২০২৪

কারফিউ পরবর্তী প্রথম কার্যদিবস বুধবার (২৪ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিব্রা ইনফিউশনস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, এদিন লিব্রা ইনফিউশনসের ৫ কোটি ২৩ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংকের আজ ৪ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গ্রামীণফোন লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রংপুর ফাউন্ড্রি, ওরিয়ন ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, বিচ হ্যাচারি, জেমিনি সি ফুড পিএলসি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০