• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

দশ দিনের রিমান্ডে সালমান ও আনিসুল হক

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাদের আদালতে নেওয়া হয়। সেখানে প্রথমে তাদের আদালতের গারদখানায় রাখা হয়।

মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে। এরপর রাতেই তাদের ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান মঙ্গলবার জানিয়েছেন, ঢাকার নিউমার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর মূলত মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১