• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৮ আগস্ট) গ্রামীণফোনের ৪৯ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংক আজ ২১ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ৯৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

রবিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ফাইন্যান্স, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, টেকনো ড্রাগস, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০