• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিএসইসির নতুন চেয়ারম্যান হচ্ছেন খন্দকার রাশেদ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হতে যাচ্ছেন বিশিষ্ট ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ।

এ বিষয়ে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে বলে অর্থসংবাদকে নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) একাধিক কর্মকর্তা।

একইসঙ্গে এম মাসরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন বাতিল করার কাজও চলছে বলে আজ অর্থসংবাদকে এফআইডি’র একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আজ রোববারের মধ্যে মাসরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে খন্দকার রাশেদ মাকসুদকে চেয়ারম্যান নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

বাংলাদেশ ও বিদেশে ব্যাংকখাতে সুদীর্ঘ ৩০ বছর বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে খন্দকার রাশেদ মাকসুদের। সর্বশেষ তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ছিলেন।

রাশেদ মাকসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর ১৯৯২ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে একজন ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবনের শুরু করেন। স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের আগে তিনি এনআরবিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এবং সিটি ব্যাংক এন. এ. বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি অফিসারের দায়িত্ব পালন করেছেন।

সাফল্যমণ্ডিত ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন কর্পোরেট ব্যাংকিং গ্রুপ জ্যেষ্ঠ ব্যবস্থাপনার পদগুলোতে দায়িত্ব পালন করেছেন। ছিলেন সিটি ব্যাংক এন. এ. এর আর্থিক প্রতিষ্ঠান গ্রুপের প্রধান। নেতৃত্ব দেওয়ার অসাধারণ সক্ষমতার জন্য তার সুনাম রয়েছে। এরপর তিনি বাংলাদেশে এই ব্যাংকের বৈদেশিক লেনদেন বিভাগের পরিচালক ও প্রধানও হন। তারপরে পদায়ন পান সিটি ব্যাংকের জাকার্তা অফিসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে।

২০১১ সালে রাশেদ মাকসুদকে সিটি ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশে মিডাস ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদে একজন উপদেষ্টাও ছিলেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০