• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

মূল্য সংবেদনশীল তথ্য নেই ইসলামিক ফাইন্যান্সের

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ১৪ আগস্ট নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য,গত ৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৮ টাকা ৩০ পয়সা। আর ১৫ আগস্ট কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ১৬ টাকা ২০ পয়সায়। অর্থাৎ ৮ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৯০ পয়সা বা ৯৫ শতাংশ বেড়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০