• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সূচকের সঙ্গে লেনদেন কমেছে শেয়ারবাজারে

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এইক সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২০ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬০ দশমিক ১৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭১৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৪৫ পয়েন্ট কমে ১২২৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৭ দশমিক ৮৬ পয়েন্ট কমে ২০৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৫১৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮০৭ কোটি ১৫ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৪টি কোম্পানির, বিপরীতে ৩০১ কোম্পানির দর কমেছে। আর ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১