• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

দুই ঘণ্টায় প্রধান সূচক কমলো ১০১ পয়েন্ট

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় হাতবদল হয়েছে ২৪০ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২১ আগস্ট) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬১৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২৬ পয়েন্ট আর ‘ডিএস-৩০’ সূচক ৪২ পয়েন্ট কমে যথাক্রমে ১২০৩ ও ২০৫০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৪০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪টির, কমেছে ৩৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১