• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ডিএসই-ডিবিএর প্রতিনিধিদের সঙ্গে নবনিযুক্ত বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) কমিশন ভবনে পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক দুটিতে বিএসইসি কমিশনার মোহসীন চৌধুরী ও বিএসইসি কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ উপস্থিত ছিলেন।

সভায় ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্তিক আহমেদ শাহ’র নেতৃত্বে এর শীর্ষ কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। ডিবিএর সাথে অনুষ্ঠিত সভায় ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে এর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা দুটিতে পুঁজিবাজারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় অন্যান্যের মধ্যে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতের লক্ষ্যে পুঁজিবাজারে যেসব বিষয়ে সংস্কার প্রয়োজন সে বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। সভায় বিএসইসি চেয়ারম্যান সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তিনি পুঁজিবাজারের রেগুলেটরি কমপ্লায়েন্সের উপর জোর দেন।

এছাড়াও, তিনি সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ও বিধি বিধান পরিপালন নিশ্চিত করে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক সুশাসনসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য বাজার সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পুঁজিবাজারের উন্নয়ন, অগ্রগতি ও সংস্কারের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সব ধরণের প্রচেষ্টা ও উদ্যোগ নেবে বলে বাজার সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন তিনি। এক্ষেত্রে তিনি ডিএসই এবং ডিবিএসহ পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ অংশীজনদের সার্বিক সহযোগিতা কামনা করেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১