• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২১ আগস্ট) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৭৪ কোটি ৬০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক আজ ৫২ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪০ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, লাভেলো আইসক্রিম, ট্রাস্ট ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, গ্রামীণফোন এবং সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০