• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকের সর্বোচ্চ দরপতন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ৩৭১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২১ আগস্ট) ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৪৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা টেকনো ড্রাগসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এসিআই ফর্মুলেশনস লিমিটেড।

বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, লিব্রা ইনফিউশন, সী পার্ল রিসোর্ট, কোহিনূর কেমিক্যাল, গ্রামীণফোন, উত্তরা ফাইন্যান্স এবং মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০