• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক শেয়ারবাজার

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৯৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৭ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১২১৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪২দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ২০৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৭৭৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৩৬ কোটি ৮৩ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫১টি কোম্পানির, বিপরীতে ২১০ কোম্পানির দর কমেছে। আর ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১