• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সিডিবিএলের ভাইস চেয়ারম্যান নুরুল ফজলের পদত্যাগ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

পুঁজিবাজারের তথ্য ভান্ডার হিসবে পরিচিত সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সিডিবিএলের পরিচালনা পর্ষদ বরাবর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন নুরুল ফজল বুলবুল।

পদত্যাগপত্রে তিনি বলেন, ছয় মাস আমি সম্প্রসারিত প্রস্টেট এবং ডান হাঁটুতে আঘাতের জন্য ব্যাংকক হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। এই সময়ের মধ্যে আমার হার্টের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১০ জুলাই শেষ বোর্ড মিটিংয়ে জানানো হয়, আমার সম্পূর্ণ বিশ্রাম দরকার। তাই এই অনিবার্য পরিস্থিতির জন্য আমি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বোর্ডের ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি দেশের ৪০টি বেসরকারি ব্যাংকের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর প্রতিনিধি হিসেবে সিডিবিএলের সেবা করার সুযোগ এবং দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে আস্থা রাখার জন্য সিডিবিএলের পরিচালনা পর্ষদকে অনেক দোয়া ও ধন্যবাদ জানান।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০