• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

দেড় ঘণ্টায় সূচক কমলো ২৬ পয়েন্ট, লেনদেনে ধীরগতি

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্মমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক কমেছে ২৬ পয়েন্ট। সেই সঙ্গে লেনদেনে ধীরগতি দেখা দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৭ আগস্ট) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৭৪ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ দশমিক ৪২ পয়েন্ট আর ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৩৩ পয়েন্ট কমে যথাক্রমে ১২১৩ ও ২০৭৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৯৩ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১