• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকের সর্বোচ্চ দরপতন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২৩১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৭ আগস্ট) ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৩ দশমিক ৮৪ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৩ শতাংশ। আর ৭৪ টাকা ৭০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ম্যারকো বাংলাদেশ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আরামিট সিমেন্টের ২ দশমিক ৯৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২ দশমিক ৯৯ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২ দশমিক ৯৯ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ২ দশমিক ৯৮ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ২ দশমিক ৯৮ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২ দশমিক ৯৮ শতাংশ এবং জেমিনি সী ফুড পিএলসির ২ দশমিক ৯৭ শতাংশ দর কমেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০