• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

দেড় ঘণ্টায় তিন শতাধিক কোম্পানির দরবৃদ্ধি, সূচক বাড়লো ৫৬ পয়েন্ট

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় তিন শতাধিক কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৮ আগস্ট) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫৬ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৪২ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১০ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২২৭ ও ২১১০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৬০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩০৫টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০