• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ জুন,২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৮ আগস্ট) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭৯ পয়সা।

হিসাববছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৬ পয়সা।

গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ১০ পয়সায়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০