• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠক

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়া কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইং জানায়, শনিবার বিকেল ৩টায় বৈঠক শুরু হবে; যা রাত ৮টা পর্যন্ত চলবে।

এর আগে, ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট ড. ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। এ দিন তার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। সে দিন ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ বৈঠক করেননি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১