• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.৭৮ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৭১ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ৩৪ কোটি ৩৫ লাখ ১০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৩৩ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রেনাটার ৩২ কোটি ৬৪ লাখ টাকা, ব্রাক ব্যাংকের ২৮ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা, এমজেএল বাংলাদেশের ২৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ২১ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১৯ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১৩ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা এবং যমুনা ব্যাংক পিএলসির ১২ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০