• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে সোনালী পেপারের সর্বোচ্চ দরপতন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

বিদায়ী সপ্তাহে (২৫ আগস্ট থেকে ২৯ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৩ দশমিক ৮৯ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের দর কমেছে ৯ দশমিক ৯২ শতাংশ। আর তৃতীয় স্থানে উঠে আসা খুলনা পাওয়ারের ৯ দশমিক ৭৭ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ৯ দশমিক ৭৬ শতাংশ, ম্যারিকোর ৯ দশমিক ১৯ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৭ দশমিক ২৫ শতাংশ, জুট স্পিনার্সের ৭ দশমিক ২১ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬ দশমিক ৪১ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৬ দশমিক ৩৩ শতাংশ এবং তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসির ৬ শতাংশ শেয়ার দর কমেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০