• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সূচকের সঙ্গে লেনদেন কমেছে পুঁজিবাজারে

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক কমেছে ১৭ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ১৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৮৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ১২৩৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ০১ পয়েন্ট কমে ২১৩৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭২৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০২টি কোম্পানির, বিপরীতে ২৫৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার