• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে বিকন ফার্মা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৮ সেপ্টেম্বর) ডিএসইতে বিকন ফার্মার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশ সোনালী আঁশের শেয়ার দর বেড়েছে ২৬ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ। আর ১৪ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ২৭ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এবি ব্যাংকের ৬ দশমিক ৮১ শতাংশ, এডিএন টেলিকেমর ৫ দশমিক ১৪ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৯২ শতাংশ, ঢাকা ব্যাংকের ৪ দশমিক ৪৬ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৪ দশমিক ২৪ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪ দশমিক ১৬ শতাংশ এবং কহিনুর কেমিক্যালের ৩ দশমিক ৯১ শতাংশ দর বেড়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার