• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সাংবাদিকদের তোপের মুখে বিএসইসি চেয়ারম্যান

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক শেষে সাংবাদিকদের বিফ্রিং করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে তোপের মুখে পড়েন বিএসইসি চেয়ারম্যান।

রবিবার (২২ সেপ্টেম্বর) কমিশনের লবিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বিএসইসিতে সাংবাদিকদের প্রবেশ ইস্যুসহ প্রশ্নবাণে পড়েন। তবে সুনির্দিষ্ট প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

অর্থ মন্ত্রণালয় থেকে কমিশনার এটিএম তারিকুজ্জামানকে তিন মাসের সময় দিয়ে অব্যাহতি দিলেও কয়েকদিনের মধ্যে তাকে দপ্তরবিহীন করার বিষয়ে জানতে চাইলে বিএসইসির চেয়ারম্যান বলেন, কিছু কাজ মন্ত্রণালয়ের সাথে কো-অর্ডিনেটর হয়ে কাজ করতে হয়। এই বিষয়ে পাবলিকলি কিছু বলার বিষয় নেই।

বিএসইসি স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের কোন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি তিনি।

পরে অন্য একটি মিটিংয়ের কথা বলে তিনি ব্রিফ শেষ করে চলে যান।

এর আগে, দেশের পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতিসহ অর্থনৈতিক বিষয় নিয়ে বিএসইসির সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। এদিন বেলা ১১টার দিকে কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১