• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

ম্যারিকোর ক্রেডিট রেটিং সম্পন্ন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

পুঁজিবাজারে ঔষধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ম্যারিকো বাংলাদেশের দীর্ঘ মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে এসটি-১।

কোম্পানিটির,২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, একই বছরের ৩০ জুন পর্যন্ত অর্ধবার্ষিকীর আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার