• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুবুল আলম।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, মো. মাহবুবুল আলমকে দুই বছরের চুক্তিতে বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে-সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এদিকে একইদিনে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে মো. লতিফুল ইসলামকে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, কবি নজরুল ইনস্টিটিউট আইন অনুযায়ী তাকে এ পদে পরবর্তী দুই বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ করা হলো।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০