বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী বেঁচে আছেন। তাঁর মারা যাওয়ার খবরটি গুজব। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই সাংবাদিক নেতা মারা গেছেন বলে বেসরকারি টেলিভিশন বাংলাভিশন এর অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশিত হয়, এছাড়াও বেশ কয়েকটি নিউজ পোর্টালে একইভঅবে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও রুহুল আমিন গাজীর সহকর্মী শহিদুল ইসলাম এ প্রতিবেদককে জানিয়েছেন মৃত্যুর খবরটি নিচক গুজব, তিনি বেঁচে আছেন। তবে তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন।
আওয়ামী লীগ সরকারের সময়ে কারানির্যাতিত সাংবাদিক নেতার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
প্রসঙ্গত, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে থাইল্যান্ডে নিয়ে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা ছিল তার পরিবারের, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নেয়া সম্ভব হয়নি।