• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

দেড় ঘণ্টায় লেনদেন আড়াইশ কোটি টাকা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়ালো আড়াইশ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪৮ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮০৯ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৭ দশমিক ৪৭ পয়েন্ট এবং ‘ডিএস৩০’ সূচক ১৯ দশমিক ১০ পয়েন্ট বেড়েছে।

এসময় ডিএসইতে ২৫১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৪টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ারের।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১