• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

২৯৯ কোম্পানির দর পতনে কমেছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মূল্যসূচকের পতনে কমেছে লেনদেন। কমেছে ২৯৯ কোম্পানির শেয়ারের লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৭ দশমিক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৩৯ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩১ দশমিক ২৫ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ২৬১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩০ দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৫৩০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৩৩ দশমিক ৩৮ শতাংশ কমেছে।

আজ লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৭২ টির, কমেছে ২৯৯ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ২৫ টি কোম্পানির বাজারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১