• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মোট ৩৯৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ৪০ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কোম্পানি ইসলামী ব্যাংক লিমেটেডের ৩৫ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩১ কোটি ২০ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে গ্রামীণফোন বাংলাদেশ।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলমী ব্যাংক পিএলসি, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি, এমজেএল বাংলাদেশ পিএলসি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার