• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

এনার্জিপ্যাক পাওয়ারের ক্যাটাগরি পরিবর্তন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ জুন, ২০২৩ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা আজ থেকে কার্যকর হবে।

এদিকে ৩০ জুন, ২০২৩ সালের সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ পাঠিয়েছে এনার্জিপ্যাক পাওয়ার। কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আজ ডিএসইতে এমন তথ্য জানিয়েছে কোম্পানিটি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার