• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

দুই ঘণ্টায় সূচক বেড়েছে ৫০ পয়েন্ট

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় হাতবদল হয়েছে ২১৯ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৯ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৮৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৬ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৭৮ ও ২০৭২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২১৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৬টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১