• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শেয়ারদর বাড়ার কারণ জানে না মিডল্যান্ড ব্যাংক

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ২৬ টাকা ৫০ পয়সা। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শেয়ার প্রতি দর বেড়ে দাঁড়িয়েছে ২৮ টাকা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার