• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

৫৮ লাখ শেয়ার বেচবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক ৫৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক ডা. এ কে এম শাহেদ রেজার হাতে থাকা মার্কেন্টাইল ব্যাংকের ৪ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৮৭ শেয়ারের মধ্যে ৫৮ লাখ শেয়ার বিক্রি করবেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজার দরে ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।

পুঁজিবাজারে ২০০৪ সালে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। গত আগস্ট পর্যন্ত তথ্য অনুসারে, পুঁজিবাজারে কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ১১০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৪৩৫টি। এর মধ্যে ৩৪ দশমিক ১৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।

এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ২৭ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের হাতে দশমিক ৮৪ শতাংশ শেয়ার আছে। বাকি দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০