• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শেয়ারবাজারে আলাদিনের চেরাগ মিনোরি’র কর্ণধার মিয়া মামুন আটক

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ও ফু-ওয়াং ফুডসের বিতর্কিত শেয়ারহোল্ডার মিয়া মামুন আটক হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতারণা মামলায় জামিন চাইতে গেলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

জানা গেছে, মিনোরিকে শেয়ারবাজারে আলাদিনের চেরাগ হিসেবে ব্যবহার করছেন মিয়া মামুন। মিনোরি বাংলাদেশের মালিকানায় রয়েছেন জাপান প্রবাসী বাংলাদেশি মিয়া মামুন। তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ও ফু-ওয়াং ফুডসসহ একাধিক কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করার অভিযোগ উঠে। প্রতিনিয়ত নতুন নতুন গুজব ছড়িয়ে কোম্পানিগুলোর শেয়ারদর আকাশচুম্বী করা হয়েছে বলে অভিযোগ তুলছেন বাজার সংশ্লিষ্টরা।

জাপানী পাসপোর্ট অনুযায়ী মিয়া মামুন ওরফে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মো. মামুন মিয়া। তার পিতা নোয়াব মিয়া, মাতা ফিরোজা বেগম, জাপানী পাসপোর্ট নং টিএস-০৭৩৩২৯৮, বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র নং ৯৫৮৪৫৭৯১৬৪।

মিয়া মামুন বর্তমানে ফু-ওয়াং ফুডসের ব্যস্থাপনা পরিচালক। যে মূলত মিনোরি বাংলাদেশের কর্ণধার। যে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারের এমারেল্ড অয়েল ও ফু-ওয়াং ফুডসের শেয়ার কিনে মিয়া মামুন প্রতিষ্ঠান দুটির নিয়ন্ত্রন নেয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১