• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে আগুনে একই পরিবারের ৬ জনের মৃত্যু

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন দিনমজুর এমারুল হক। গভীর রাতে আগুনে এমারুল, স্ত্রী পলি আক্তার, সন্তান ওমর, ফারুক, ফরহাদ ও ফাতেমা আগুনে পুড়ে মারা যায়। আশ্রয়ণ প্রকল্পের ঘরটি বাইরে থেকে তালা ও সিটকানি লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলেই এসে জানতে পেরেছি ঘরটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১