• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

বসুন্ধরা-ওরিয়নসহ সাত কোম্পানির শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪

বেক্সিমকোসহ দেশের সাত কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় এবং উপহার হিসেবে স্থানান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। কোম্পানিগুলো হলো- বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এস. আলম গ্রুপ, নাসা গ্রুপ এবং থার্ড ওয়েভ টেকনোলজিস (নগদ লিমিটেড)।

গত রোববার (২৯ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক আহসান হাবিব স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক বরাবর পাঠানো হয়েছে।

এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ২২৩ ধারার অধীনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর ফাঁকি রোধে সম্পত্তির অন্তর্বর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোকের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে। জনস্বার্থে বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এস. আলম গ্রুপ, নাসা গ্রুপ এবং থার্ড ওয়েভ টেকনোলজিসের শেয়ার স্থানান্তরে অবিলম্বে স্থগিত করার জন্য অনুরোধ জানাচ্ছি।

চিঠিতে আরও বলা হয়, চলমান তদন্ত অনুযায়ী, উল্লিখিত সাত কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগসহ আর্থিক অনিয়মের বিষয়ে গুরুতর অভিযোগ রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১