• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি দুটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

সোনার বাংলা ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও অক্টোরব,২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এছাড়া, এসকে ট্রিমসের দীর্ঘমেয়াদে ‘এ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও অক্টোরব,২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার