• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

প্রগ্রেসিভ লাইফের ১১তম শরিয়া কাউন্সিল সভা অনুষ্ঠিত

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ১১তম শরিয়া কাউন্সিলের সভা কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শরিয়া কাউন্সিলের নব নির্বাচিত চেয়ারম্যান প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যন বজলুর রশীদ এমবিই এবং সদস্যগণের মধ্যে অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহজাহান মাদানী, মুফতি ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, শায়খ শাহ মুহাম্মদ ওয়ালি উল্লাহ, অধ্যাপক শায়েখ এ বি এম মাসুম বিল্লাহ। আরো উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন ও কোম্পানির ভিপি ও ডেপুটি সিএফও মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

সভায় শরিয়া কাউন্সিলের সচিব মাওলানা এ বি এম সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় কোম্পানির শরিয়া কাউন্সিল পুনর্গঠন সহ ইসলামি বিমা বিধিমালা, কোম্পানির পরিকল্পসমূহ, উপবিধি, তাবাররু ফান্ডের ব্যবস্থাপনা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও শরিয়া নির্দেশনা প্রদান করা হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার