• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে ক্যাপিটেক গ্রোথ ফান্ড

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ১১৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (১৪ অক্টোবর) ক্যাপিটেক গ্রোথ ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৯০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিডিকমের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৭০ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফারইস্ট নিটিং।

সোমবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইফাদ অটোস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ট্যানারি, সায়হাম কটন, আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট ফান্ড, রহিম টেক্সটাইল এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার