• সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

মানুষের কষ্ট লাগবের চেষ্টা করতেছি: বাণিজ্য উপদেষ্টা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জিনিসপত্রের দাম বেড়ে গেছে শুনে আমরা বাজার পর্যবেক্ষণে আসছি। দাম বাড়াতে আমরা সন্তুষ্ট না। আমরা চেষ্টা করতেছি মানুষের, ভোক্তাদের কষ্ট লাগব করার জন্য।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কারওয়ান বাজার মনিটরিংয়ে গিয়ে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা খবরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে শুনে বাজার পর্যবেক্ষণে আসছি। দাম বাড়াতে আমরা সন্তুষ্ট না। আমরা চেষ্টা করতেছি মানুষের, ভোক্তাদের কষ্ট লাগব করার জন্য।

তিনি বলেন, যারা ব্যবসা করবেন, তারাও যে লস করবেন সেটাও না। তবে কেনার দামের সাথে বিরাট পার্থক্য করে বিক্রি করবেন তা যেন না হয়। মুনাফা করেন, কিন্তু বেশি করবেন না।

এখন পণ্যের সরবরাহ একটু কম জানিয়ে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে। যেসব জায়গায় আগে বৃষ্টি, বন্যা হতো না, সেসব জায়গায় এবার হয়েছে। এতে ফসল নষ্ট হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১