• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

দশ দিনের সফরে যুক্তরাষ্ট্র-কানাডা গেলেন সেনাপ্রধান

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

যুক্তরাষ্ট্র ও কানাডায় ১০ দিনের সরকারি সফরে মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১