• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সূচকের পতনে চলছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৬ অক্টোবর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর ২ ঘন্টা অর্থাৎ বেলা ১২ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৫৪ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬০ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৬ টির, কমেছে ১৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১ টি কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১