• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

দুই ঈদে ১১ এবং দুর্গাপূজায় ২ দিন ছুটি বাড়ালো সরকার

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

ঈদুল ফিতরে ৫ এবং ঈদুল আজহায় ৬ দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার ছুটি বাড়িয়ে ২ দিন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের সময় ঈদ ও পূজার ছুটির বিষয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বর্তমানে ঈদের ছুটি তিন দিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। এ ছাড়া এ বছর পূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি একদিন বাড়িয়েছিল।

উল্লেখ্য, ঈদে মানুষের বাড়ি ফেরার সুবিধার্থে কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি একদিন করে বাড়িয়ে আসছে সরকার। আওয়ামী লীগ সরকারের সময় দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি বাড়ানোর উদ্যোগ নেয়া হলেও পরে আর তা আলোর মুখ দেখেনি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার