• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

দেড় ঘণ্টায় শেয়ারদর হারিয়েছে ২৩৩ কোম্পানি

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরু প্রথম দেড় ঘণ্টার মধ্যে ২৩৩ কোম্পানির শেয়ারদর কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২১ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৩৮ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ১২ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৭২ পয়েন্ট কমে যথাক্রমে ১১৫২ ও ১৮৮৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৩৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১