• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১২২ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২২ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫২ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১০ দশমিক ৪২ পয়েন্ট আর ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬৭ ও ১৯১৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩২২টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার