• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসে নতুন এমডি নিয়োগ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন টেলিযোগাযোগ অধিদপ্তর ঢাকার জিএম (ইঞ্জিনিয়ার) মো. আসলাম হোসেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত রবিবার (২০ অক্টোবর) উপসচিব মো. মামুনুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারি এ প্রতিষ্ঠানে তাকে নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, মো. আসলাম হোসেনকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রেষণে বদলিপূর্বক পদায়ন করা হলো।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার