• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শমরিতা হসপিটালের পর্ষদ সভার তারিখ ঘোষণা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান শমরিতা হসপিটাল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা শেষে লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

একই সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার