• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

ডিএসইতে দুই ঘণ্টায় দেড়শো কোটি টাকার লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক বেড়েছে ৭ পয়েন্ট।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৮ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৭২ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৯০ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১০৫ ও ১৮৩২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৫২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৭টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার